Khichuri Mix- খিচুড়ি মিক্স
pulse by Asol Food
In stock

Khichuri Mix- খিচুড়ি মিক্স

Tk160

Quantity
1

Product Details

উপাদানসমূহঃ চাল, মুগ ডাল, লবণ, জিরা, হলুদ, আদা, রসুন, দারুচিনি, ধনিয়া, এলাচ, মরিচ, মৌরি, গোলমরিচ এবং তেজপাতা।

রান্নার উপকরণসমূহঃ

  1. ভিটাকেয়ার খিচুড়ি মিক্স ৫০০ গ্রাম ১ প্যাকেট।
  2. পেঁয়াজ কুচি ১/২ কাপ এবং কাঁচা মরিচ ৫-৬টি।
  3. রান্নার তেল (সরিয়া বা সয়াবিন বা সানফ্লাওয়ার): ৯০ মি.লি. (৬ টেবিল চামচ)।
  4. ফুটানো পানি: ১.৫ লিটার ৬ কাপ পরিমাণ (১ কাপ= ২৫০ মি.লি)

ভিটাকেয়ার খিচুড়ি মিক্স রান্নায় লবণ ব্যবহার প্রয়োজন নেই, কেননা প্যাকেটের খিচুড়ি মিশ্রণে লবণ দেওয়া আছে।

রান্নার নিয়মঃ

প্রথমে একটি পাত্রে ৬ টেবিল চামচ গরম তেল নিয়ে তাতে ১/২ কাপ পেঁয়াজ কুচি হালকা বাদামী করে ভেজে নিন। এবার ভাজা পেঁয়াজ কুচি, গরম তেল এবং ভিটাকেয়ার খিচুড়ি মিক্স রান্নার পাত্রে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণের ওপর পরিমাণ মতো ফুটিয়ে নেওয়া গরম পানি ঢেলে দিন। ভালোভাবে নেড়েচেড়ে পাত্রটি ঢেকে দিন। খিচুড়ি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচ মাঝারি রাখুন। যখন পানি শুকিয়ে আসবে, তখন কয়েকটা কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এবার খিচুড়ি ভালোভাবে নেড়ে দিন এবং চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রাখুন। নিশ্চিত হয়ে নিন যে, খিচুড়ি ভালোভাবে সেদ্ধ ও ঝরঝরে হয়েছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে খিচুড়ির স্বাদ ও সুগন্ধ বাড়ানোর জন্য এর ওপর ২ টেবিল চামচ আসল গাওয়া-ঘি ছড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিন। সবশেষে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ভিটাকেয়ার খিচুড়ি মিক্স এক প্যাকেটে (৫০০ গ্রাম) ব্যবহার করে ৪-৫ জনের জন্য খাবারের উপযোগী খিচুড়ি রান্না করা যায়।


Reviews

You may also like

Recommended for you

Browse all