Brown Atta (লাল আটা)
grains by Asol Food
In stock

Brown Atta (লাল আটা)

Tk90 / 1kg

দেশি গমের লাল আটা।

Quantity
1

Product Details

লাল আটা একটি উচ্চ ফাইবার সমৃদ্ধ আটা যা তাজা গম থেকে তৈরি করা হয়। লাল আটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সাদা আটার চেয়ে লাল আটায় পুষ্টিগুণ বেশি থাকে, কারণ এটি গমের খোসা সহ তৈরি করা হয়। এই খোসাতেই থাকে বেশিরভাগ পুষ্টি উপাদান।

লাল আটার উপকারিতা-

  1. লাল আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম হতে অনেক সময় নেয় এতে করে অতিরিক্ত খাওয়া কম হয়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
  2. লাল আটার উচ্চ ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।
  3. সাদা আটার তুলনায় লাল আটার গ্লাইসেমিক ইনডেক্স (GI) কম। এর মানে হলো, এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়, হঠাৎ করে বৃদ্ধি ঘটায় না। তাই ডায়াবেটিস রোগীদের জন্য লাল আটা খুবই ভালো একটি খাদ্য।
  4. লাল আটাতে থাকা ফাইবার রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে।
  5. লাল আটায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই পুষ্টি উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে।

আসল ফুডের লাল আটা কেন খাবেন ?

  1. উত্তরবঙ্গ থেকে বাছাইকৃত গম সংগৃহ করা।
  2. উৎপাদন প্রক্রিয়ায় গুণগত মানের নিশ্চয়তা।
  3. কোন ক্ষতিকর রাসায়নিক উপকরনের ব্যবহার নেই।
  4. ধুলা-বালি এবং ক্ষতিকর উপাদানের মিশ্রণ মুক্ত।


Reviews

You may also like

Recommended for you

Browse all